প্রবাসী বাংলাদেশীদের জন্য হজ্জ প্রস্তুতি

Hajj from Bangladesh

বাংলাদেশ কোটায় হজ্জ করতে হলে বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক

⭐️ ২০২৭ ও ২০২৮ সালের হজ্জে অংশ নিতে আগ্রহী অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশে অবস্থানরত প্রবাসী মুসলমানদের জন্য এই নিবন্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনেকে জানতে চান — আমি বিদেশে থাকি, তাহলে কি বাংলাদেশ হয়ে বাংলাদেশ কোটায় হজ্জ করতে পারব?

👉 উত্তর হলো — হ্যাঁ, পারবেন। তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে।

✅ আপনার অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে।

বাংলাদেশ কোটায় হজ্জ করতে হলে বাংলাদেশ সরকারের হজ্জ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরাই সুযোগ পান। তাই যারা বিদেশে থাকেন কিন্তু বাংলাদেশ কোটায় হজ্জ করতে চান, তাদের জন্য পাসপোর্ট তৈরি করা হচ্ছে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।

🛂 কেন এখনই পাসপোর্ট করে রাখা জরুরি ❓

যাদের বাংলাদেশি পাসপোর্ট নেই, তাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। কারণ, হজ্জের সব ধরনের রেজিস্ট্রেশন ও অনুমোদন বাংলাদেশি পাসপোর্ট নাম্বারের ওপর নির্ভর করে।

📍 আপনি যদি অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশে থাকেন, তাহলে দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট করতে সময় লাগে প্রায় ২—৩ মাস বা তারও বেশি।

📍 বাংলাদেশে এসে NID দিয়ে আবেদন করলে, জরুরি সার্ভিসে মাত্র ৭ কর্মদিবসে পাসপোর্ট পাওয়া সম্ভব।

✅ আগে থেকেই পাসপোর্ট করে রাখলে ভবিষ্যতে হজ্জের সময় কোনো তাড়াহুড়া বা জটিলতার মুখে পড়তে হবে না, ইনশাআল্লাহ।

🕋 হজ্জ প্রি-রেজিস্ট্রেশন | প্রস্তুতির প্রথম ধাপঃ-

পাসপোর্ট তৈরি হয়ে গেলে এখনই শুরু করতে পারেন হজ্জ প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এটি হজ্জের প্রথম আনুষ্ঠানিক ধাপ, যেখানে আপনার নাম, পাসপোর্ট তথ্য ও প্রাথমিক ফি বাংলাদেশ সরকারের হজ্জ সিস্টেমে রেকর্ড হয়।

📝 প্রি-রেজিস্ট্রেশনের জন্য যা যা লাগবেঃ-

🔹 বাংলাদেশি পাসপোর্ট/ NID/ জন্মনিবন্ধন সনদ।

🔸 সচল বাংলাদেশি মোবাইল নাম্বার।

🔹 ৩০,০০০ টাকা প্রি-রেজিস্ট্রেশন ফি।

👉 পাসপোর্ট দিয়েই প্রি-রেজিস্ট্রেশন করলে পরবর্তী ধাপগুলো (হজ্জ নিবন্ধন, প্যাকেজ নির্বাচন ইত্যাদি) অনেক সহজ হয়ে যায়।

💡 কেন বাংলাদেশ কোটায় হজ্জ করবেন❓

অনেক প্রবাসী স্থানীয় কোটায় হজ্জ করতে চান, কিন্তু সেখানে কিছু চ্যালেঞ্জ থাকে —

🔹 কোটা খুব সীমিত, আবেদনকারী বেশি।

🔸 খরচ বেশি — অনেক সময় দ্বিগুণ।

🔹 বাংলা ভাষী গাইডেন্স ও ইসলামী দিক নির্দেশনার অভাব।

অন্যদিকে, বাংলাদেশ কোটায় হজ্জ করলে আপনি পাবেনঃ-

🔸 সাশ্রয়ী খরচে প্যাকেজ।

🔹 অভিজ্ঞ ট্রাভেল এজেন্সির গাইডলাইন।

🔸 বাংলা ভাষী দলে হজ্জ করার স্বস্তিদায়ক পরিবেশ।

🔹 সরকারি হজ্জ মিশন ও প্রশিক্ষণ সুবিধা।

🕋 As-Sunnah Travels – আপনার হজ্জ প্রস্তুতির নির্ভরযোগ্য সঙ্গী।

আমরা প্রবাসী এবং বাংলাদেশিদের জন্য হজ্জ প্রস্তুতির সম্পূর্ণ সহায়তা প্রদান করে থাকি —

১. পাসপোর্ট

২. প্রি-রেজিস্ট্রেশন

৩. মূল নিবন্ধন

৪. হজ্জ ট্রেনিং

৫. পূর্ণাঙ্গ হজ্জ প্যাকেজ

ইনশাআল্লাহ, সব ধাপেই আমরা আপনার পাশে আছি।

২০২৭ ও ২০২৮ সালের হজ্জের জন্য এখনই প্রস্তুতি নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পাসপোর্ট তৈরি, প্রি-রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখলে আপনার হজ্জ যাত্রা হবে অনেক সহজ, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য, ইনশাআল্লাহ।

Latest Post